অদ্য ২৬/০১/২০২৬ খ্রি. রোজ সোমবার সিআইডি সদর দপ্তরে ‘মানি লন্ডারিংয়ে হোয়াইট কলার অপরাধীদের কৌশল মোকাবেলার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথ’ সংক্রান্তে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজি জনাব মো. ছিবগাত উল্লাহ বিপিএম, পিপিএম। এছাড়া পুলিশ হেডোকোয়ার্টার্স, দুদক এবং বিএফআইইউ সংস্থার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কর্মকর্তাগণ ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।
উক্ত ওয়ার্কশপে মানি লন্ডারিংয়ে হোয়াইট কলার অপরাধীদের ব্যবহার করা কৌশল, এর সঙ্গে মোকাবেলার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধে হোয়াইট কলার অপরাধীদের আইনের আওতায় আনার নতুন কৌশল তুলে ধরার পাশাপাশি এই ধরনের অপরাধ মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলে কর্মকর্তাগণ অভিমত প্রকাশ করেন। বক্তারা পরবর্তীতে যে বিষয়টির গুরুত্বারোপ করেন তা হচ্ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করা।
উক্ত ওয়ার্কশপে সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
