হোমবিশ্বজুড়ে পুলিশিংসাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় আদালতে তদন্তকারীদের তথ্য উপস্থাপন 

সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় আদালতে তদন্তকারীদের তথ্য উপস্থাপন 

ডিটেকটিভ ডেস্ক
,

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যা মামলা চলমান রয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত জামিল লিমন (২৭) ও নাহিদা বৃষ্টির নিখোঁজ হওয়া এবং পরে তাদের মরদেহ উদ্ধারের ঘটনাপ্রবাহ আদালতে তুলে ধরেছে কর্তৃপক্ষ। জানা যায়, টাম্পায় জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে শেষবার দেখা যাওয়ার পর তারা নিখোঁজ হন। পরে প্রথমে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর দুই দিন পর বৃষ্টির মরদেহও উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। আদালত আদেশ দিয়েছেন, বিচার শুরু না হওয়া পর্যন্ত তিনি আটক থাকবেন। প্রসিকিউটররা আদালতে সন্দেহভাজনকে কারাগারে রাখার আবেদন করেন। ওই আবেদনে তারা একটি বিস্তারিত টাইমলাইন তুলে ধরেন। সেখানে ভুক্তভোগী দুই শিক্ষার্থী ও সন্দেহভাজনের নিখোঁজ হওয়ার আগের ও পরের কর্মকাণ্ড, অবস্থান এবং তদন্তে পাওয়া তথ্য উপস্থাপন করা হয়। তদন্তকারীরা আদালতে জানান, সংগৃহীত তথ্য ও ঘটনাক্রম বিশ্লেষণ করে তারা হত্যাকাণ্ডের সম্ভাব্য প্রেক্ষাপট নির্ধারণের চেষ্টা করছেন। মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ