হোমখবরাখবরপিবিআই চালকদের দক্ষতা উন্নয়নে প্রতিরক্ষামূলক ড্রাইভিং প্রশিক্ষণ

পিবিআই চালকদের দক্ষতা উন্নয়নে প্রতিরক্ষামূলক ড্রাইভিং প্রশিক্ষণ

ডিটেকটিভ ডেস্ক 
,

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কর্মরত চালকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘সুরক্ষা-প্রতিরক্ষামূলক ড্রাইভিং প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের আয়োজনে পিবিআই হেডকোয়ার্টার্সে ৬ এপ্রিল ২০২৬ থেকে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। এতে পিবিআইয়ের ২০ জন চালক অংশ নেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ড্রাইভিং স্কুলের পরিচালক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি আহমেদ নাজমুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পিবিআইয়ের ডিআইজি (ক্রাইম পূর্বাঞ্চল) মো. সুজায়েত ইসলাম। প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালকদের আধুনিক ও নিরাপদ ড্রাইভিং কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তা, সচেতনতা ও নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পিবিআই জানায়, এ ধরনের প্রশিক্ষণ চালকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং দায়িত্ব পালনের সময় দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক হবে।

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ