হোমখবরাখবরডিটিএসে ‘এইড টু গুড ইনভেস্টিগেশন’ কোর্সের ১১৫তম ব্যাচের উদ্বোধন

ডিটিএসে ‘এইড টু গুড ইনভেস্টিগেশন’ কোর্সের ১১৫তম ব্যাচের উদ্বোধন

ডিটেকটিভ ডেস্ক
,

সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ‘এইড টু গুড ইনভেস্টিগেশন’ কোর্সের ১১৫তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল ২০২৬ ডিটেকটিভ ট্রেনিং স্কুলের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা (বর্তমানে ডিএমপি কমিশনার হিসেবে কর্মরত)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডির কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি মাসুদ-উল-হাসান। সভাপতিত্ব করেন ডিটেকটিভ ট্রেনিং স্কুলের বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) শম্পা রাণী সাহা, পিপিএম। এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আয়োজিত এ বিশেষায়িত কোর্সে সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ২৮ জন কর্মকর্তা অংশ নিয়েছেন। এর মধ্যে ১১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১৭ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

১৫ কার্যদিবসব্যাপী এ প্রশিক্ষণে ডিএনএ নমুনা নির্বাচন, সংগ্রহ ও সংরক্ষণ, কল ডিটেইল রেকর্ড বিশ্লেষণ, এজাহারের ভুলত্রুটি, ফরেনসিক তদন্ত, সাইবার অপরাধ, অ্যাসিড সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সাক্ষ্য আইন, মানব পাচার, অর্থপাচার এবং আসামি জিজ্ঞাসাবাদসহ তদন্তসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ