২৫ মার্চ ২০২৬ তারিখে সিআইডি সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ উদ্দিন আহমদ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই অনুষ্ঠানে বিদায়ী সিআইডি প্রধান জনাব মো. ছিবগাত উল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগদান করা মোসলেহ উদ্দিন আহমদ মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সিআইডির প্রধান পদে যোগ দেন। তিনি তাঁর বক্তব্যে সিআইডিকে আরও পেশাদার ও জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সততার গুরুত্ব এবং দক্ষতার ঘাটতি পূরণে সিআইডিতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন।
বিদায়ী সিআইডি প্রধান সিআইডি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ও সাফল্য শেয়ার করেন এবং উন্নয়নমূলক কার্যক্রম চালানোর আশ্বাস দেন। তিনি সিআইডিকে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করার পরিকল্পনা ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ সশরীরে উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাগণ অনলাইনে সংযুক্ত ছিলেন।

