সোমবার, জুন ২৯, ২০২৬
30.4 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরসিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ডিটেকটিভ ডেস্ক
,

ঢাকাস্থ সিআইডি সদর দপ্তরে ৩০ মার্চ ২০২৬ সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়ের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাশে জনাব জুসেপ্পে জিওভানি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় জনাব জিওভানি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশকে অভিনন্দন জানান এবং মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সিআইডি ও অন্যান্য ইউনিটগুলোর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন, বিশেষত অপারেশনাল কার্যক্রম ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে।

সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা গত সপ্তাহে স্বাক্ষরিত বাংলাদেশ ও ইতালির মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের আলোকে পুলিশ-টু-পুলিশ সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি অবৈধ অভিবাসন নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

এ বৈঠকে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলি আকবর খান, ডিআইজি (সাইবার পুলিশ সেন্টার) মো. আবুল বাশার তালুকদার এবং ডিআইজি (ফরেনসিক) মোহাম্মদ শামসুল হক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানব পাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন এবং যৌথ উদ্যোগ গ্রহণের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ