রবিবার, জুন ২৮, ২০২৬
27.4 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরপিটিসি খুলনায় ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

পিটিসি খুলনায় ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

ডিটেকটিভ ডেস্ক
,

পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৬০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন। পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়া প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান। বেলা ৯টায় অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে কুচকাওয়াজ শুরু হয়। প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথি নবীন সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বাংলাদেশ পুলিশের ঐতিহ্য, ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা এবং জনগণের দোরগোড়ায় আইনগত সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি, কেএমপির পুলিশ কমিশনার, সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ