১৮ ফেব্রুয়ারি ২০২৬ রমনা মডেল থানাধীন কর্ণফুলী সিটি গার্ডেন শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে কান্নারত অবস্থায় দুই অজ্ঞাত ছেলে শিশুকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন তাদের রমনা থানা পুলিশের কাছে নিয়ে যায়। পরে রমনা থানা পুলিশ শিশু দুটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে তারা তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ ঘটনায় রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ৯৯৬, তারিখ ১৮/০২/২০২৬। ডিএমপি জানায়, শিশু দুটির পরিচয় ইয়ামিন ওরফে ইয়াছিন (৫) এবং ইয়াছিন ওরফে সোয়াদ (৫) নামে জানা গেছে। তাদের পরিবারের সন্ধান জানা থাকলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৩২০-০৪২০৫৫ এবং ০২-৪১০২৪৮৪৮।
দুই অজ্ঞাত শিশু সম্পর্কে পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার
ডিটেকটিভ ডেস্ক
,

