সন্ত্রাসী সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলের নেতৃত্বে তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংঘটিত করে আসছিল।
এ প্রেক্ষিতে পাঁচলাইশ মডেল থানার একটি চৌকস টিম ১৩/০১/২০২৬ খ্রি. তারিখে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ এলাকায় অভিযান পরিচালনা করে নিম্নোক্ত দুইজনকে গ্রেফতার করে:
১. মোঃ রিয়াদ হোসেন (২৮), পিতা: মৃত হাসান উল্লাহ, মাতা: সালেহা বেগম, সাং: খেজুর তলা, আরতির বাড়ি, ৮নং ওয়ার্ড, পোঃ চাটখিল, থানা: চাটখিল, জেলা: নোয়াখালী। বর্তমানে: মেয়রগলি, মুক্তিযোদ্ধা কলোনি, থানা: পাঁচলাইশ, জেলা: চট্টগ্রাম।
২. মোঃ মীর হোসেন প্রকাশ লিংকন (৩১), পিতা: মৃত শিশু মিয়া, মাতা: আমেনা খাতুন, সাং: আখিতারা, সিপাহীর বাড়ী, মধ্যপাড়া, ৪নং ওয়ার্ড, ইউপি: নোয়াগাঁও, থানা: সরাইল, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে: ফরেস্ট গেইট, ফারুকের কলোনি, থানা: পাঁচলাইশ, জেলা: চট্টগ্রাম।
উল্লেখ্য, আসামি মোঃ রিয়াদ হোসেনের বিরুদ্ধে চুরি ও দস্যুতাসহ ০৫টি মামলা এবং মোঃ মীর হোসেন প্রকাশ লিংকনের বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসহ ০৫টি মামলা রয়েছে। আসামিদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
