বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
33.5 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅভিযানের খবরমোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী ও তার স্বামী গ্রেফতার

মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী ও তার স্বামী গ্রেফতার

ডিটেকটিভ ডেস্ক
,

রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা (১৫) হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশা আক্তার (২০) এবং তার স্বামী জামাল সিকদার রাব্বীকে (২৫) গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

১০ ডিসেম্বর ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপও উদ্ধার করা হয়েছে, যা ঘটনাস্থল থেকে নেওয়া হয়েছিল বলে পুলিশের দাবি।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, ৮ ডিসেম্বর সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা শাহজাহান রোডের ওই বাসায় প্রবেশ করে এবং সকাল ৯টা ৩৫ মিনিটে বের হয়ে যায়। পুলিশের ধারণা, এই সময়ের মধ্যেই হত্যাকাণ্ডটি ঘটে।পরে নিহত লায়লা আফরোজের স্বামী বাদী হয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশার পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেন। জানা যায়, আয়েশা ঘটনার মাত্র তিন দিন আগে ওই বাসায় কাজ নিয়েছিল। তার নাম, ঠিকানা কিংবা ফোন নম্বর সম্পর্কে পরিবারের কাছে কোনো তথ্য ছিল না। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও শুরুতে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ কাজে আসা-যাওয়ার সময় সে মুখ ঢেকে রাখত।পরে গত এক বছরে গৃহকর্মী কর্তৃক সংঘটিত চুরির ঘটনার পর্যালোচনা করতে গিয়ে পুলিশ আয়েশার সূত্র পায়। প্রযোজ্য সহায়তা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রথমে তার স্বামী রাব্বীকে এবং পরে আয়েশার পরিচয় নিশ্চিত করা হয়। তদন্তের ধারাবাহিকতায় হেমায়েতপুর,পটুয়াখালী ও অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ঝালকাঠিতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্প্রতি

নাগরিক সংযোগ