বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
33.5 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅভিযানের খবরপ্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও...

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনজন গ্রেফতার

ডিটেকটিভ ডেস্ক
,

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ জাকির হোসেন শান্ত (২৯), ২. মোঃ পান্না মন্ডল (৩০) এবং ৩. নিয়াজ মাহমুদ ফারহান (২১)।সিটিটিসি সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে মোঃ জাকির হোসেন শান্তকে এবং বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২:০৫ ঘটিকায় গাজীপুর জেলার টঙ্গী থানাধীন আব্দুল্লাহপুর মোড় এলাকা থেকে মোঃ পান্না মন্ডলকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ২৩ ডিসেম্বর রাত আনুমানিক ০১:১৫ ঘটিকায় ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেফতার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি টিম।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবি সূত্রে আরও জানা যায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডিএমপি। এই হামলার ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা ৩১ (একত্রিশ)।

সম্প্রতি

নাগরিক সংযোগ