বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
33.5 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅভিযানের খবরব্রাহ্মণবাড়িয়ায় শিশু হাসিবুল হত্যা মামলার রহস্য উদঘাটন: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু হাসিবুল হত্যা মামলার রহস্য উদঘাটন: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

ডিটেকটিভ ডেস্ক
,

দীর্ঘ সাত বছর তদন্তের পর, বধাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশু মোঃ হাসিবুল ইসলাম হত্যা মামলার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামি মোঃ হৃদয় (২৮) গ্রেফতার করেছে পিবিআই  বধাহ্মণবাড়িয়া জেলা। ০৬/১২/২০২৫ তারিখে তাকে গ্রেফতার করা হয়।
ভিকটিম হাসিবুল তার পিতার অটোরিকশাসহ নিখোঁজ হলে, ২২/০২/২০১৮ খ্রিষ্টাব্দে তার পিতা মোঃ মোবারক হোসেন কসবা থানায় নিখোঁজ জিডি করেন (জিডি নং- ৮২৩, তারিখ- ২২/০২/২০১৮)। ২৬/০২/২০১৮ তারিখে আখাউড়ার নোয়াপাড়া গ্রামে বিলের মধ্যে ধানের জমিতে অজ্ঞাতনামা এক পুরুষের (বয়স আনুমানিক ২৫ বছর) পচা মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় আখাউড়া থানার এসআই মোঃ দোলোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা নং- ১৯, তারিখ- ১৪/১০/২০১৮ খ্রিষ্টাব্দে, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন।
২২/০২/২০১৮ খ্রিষ্টাব্দে কসবা থানায় ভিকটিম হাসিবুলের পিতা মোঃ মোবারক হোসেনের করা নিখোঁজ জিডি (কসবা থানা, জিডি নং- ৮২৩, তারিখ- ২২/০২/২০১৮) এর সূত্র ধরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় যে, অজ্ঞাতনামা মৃত ব্যক্তি হলেন ভিকটিম হাসিবুল ইসলাম। এই মামলাটি থানা পুলিশ এবং ডিবি তদন্ত করে। রহস্য উদঘাটন না হওয়ায়, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই বধাহ্মণবাড়িয়া জেলায় হস্তান্তর করা হয়।

সম্প্রতি

নাগরিক সংযোগ