হোমখবরাখবরঅভিযানের খবরগাঁজা সেবনের ঘটনা দেখে ফেলায় কিশোরকে হত্যা, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন

গাঁজা সেবনের ঘটনা দেখে ফেলায় কিশোরকে হত্যা, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন

ডিটেকটিভ ডেস্ক
,

গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর পূর্বপাড়া এলাকার খুরশিদিয়া মারকাজুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র ১৩ বছর বয়সী মাহাবুব ইসলাম রনি ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি তারাবির নামাজ শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি ভবানীপুর পূর্বপাড়ার একটি বাগান থেকে তার পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব পায় পিবিআই গাজীপুর জেলা। পিবিআই সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং স্থানীয় সোর্সের সাহায্যে ২০২৬ সালের ৫ মার্চ সন্দেহভাজন আসামি ছাব্বির আহম্মেদকে (১৯) গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাব্বির স্বীকারোক্তি দেয়। তিনি জানান, ঘটনার রাতে গাঁজা সেবনের সময় ভিকটিম বিষয়টি দেখে অন্যদের জানিয়ে দেওয়ার কথা বললে তাকে বাধা দেয়। পরে ক্ষিপ্ত হয়ে ছাব্বির রনিকে ধাক্কা দিয়ে গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

পিবিআই তদন্ত অব্যাহত রেখেছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ