হোমখবরাখবরঅভিযানের খবরসিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার

সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার

ডিটেকটিভ ডেস্ক
,

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নয়জন মাদকসেবীকে গ্রেফতার করেছে। ১৪ মার্চ ২০২৬, শনিবার বিকেল ৩টা থেকে ৫.৩০টার মধ্যে এফডিসিকাওরান বাজার রেললাইন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ জাকির হোসেন (৪০), রাকিবুল হাসান রকি (২৫), আল আমিন (২২), ইবনে হাসেম (৩২), মোঃস্বপন ইসলাম (২৬), খালিদ বিন আজাদ (৪১), সাকিব (১৯), রিফকুল ইসলাম (২০) এবং মাজহারুল ইসলাম (১৯)। তাদেরকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই অভিযানটি সিটিটিসির অব্যাহত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ