হোমখবরাখবরঅভিযানের খবরআকবরশাহে বিশেষ অভিযানে গ্রেফতার এরশাদ হোসেন, রয়েছে ১৬ মামলা

আকবরশাহে বিশেষ অভিযানে গ্রেফতার এরশাদ হোসেন, রয়েছে ১৬ মামলা

ডিটেকটিভ ডেস্ক
,

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবরশাহ থানা এলাকায় বিশেষ অভিযানে মো. এরশাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে।

২৪ ফেব্রুয়ারি ২০২৬ আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শাপলা আবাসিক এলাকার বড় গ্যাস লাইন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তি ওই এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্যমতে, মো. এরশাদ হোসেন পেশাদার ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার তথ্য যাচাই করে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আকবরশাহ থানা এলাকায় অপরাধ দমন ও চিহ্নিত আসামিদের গ্রেফতারে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ