মঙ্গলবার, জুন ৯, ২০২৬
28.6 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমডিটেকটিভ ডুডুহারানো পেনসিল?

হারানো পেনসিল?

ডিটেকটিভ ডেস্ক
,

ডুডু আর তার বন্ধুরা আজ আঁকার ক্লাসে বসেছে। কেউ ফুল আঁকছে, কেউ বাড়ি, কেউ আবার রং মিশিয়ে নতুন রং বানাচ্ছে। পুরো ক্লাসরুমটা রঙে আর হাসিতে ভরে গেছে। হঠাৎ মিমি থেমে গেল। সে নিজের পেনসিলের বাক্সটা উল্টেপাল্টে দেখল, তারপর বলল,
“আমার লাল পেনসিলটা নাই!”সবাই তাকাল মিমির দিকে। টেবিলের ওপর কাগজ আছে, রং আছে, তুলি আছে, কিন্তু লাল পেনসিলটা নেই।ডুডু চুপচাপ টেবিলের দিকে তাকাল। কাগজের এক কোণে একটু লাল দাগ। চেয়ারের পাশে মেঝেতে দেখা যাচ্ছে একটা ছোট লাল রেখা।
টুটুল অবাক হয়ে বলল,
“এই দাগগুলো কিসের?”
ডুডু কিছু বলল না। সে নিচের দিকে তাকাল। চেয়ারের ঠিক নিচে রাখা কাগজটা একটু উঁচু হয়ে আছে।পেনসিলটা কোথায় গেল? এই লাল দাগগুলো কী বলতে চাইছে? চেয়ারের নিচের কাগজটাই বা এমন কেন? ডুডু চুপ করে রইল। সে শুধু দেখল।
এবার ডুডুর মতো এই রহস্য সমাধানের পালা আমাদের খুদে গোয়েন্দাদেরও। তাহলে ঝটপট সমাধান করে ফেলো মিমির লাল পেনসিলের অন্তর্ধান রহস্য, আর তোমার সমাধান লিখে পাঠাও আমাদেরকে।

উত্তর পাঠানোর জন্য আমাদের লিখে পাঠাও
ইমেইলে: contact@detectivebp.com
সাবজেক্ট লিখুন: “শখের গোয়েন্দা”
অথবা হোয়াটসঅ্যাপে: +৮৮০১৩২০-০৮৯০৯৯

সম্প্রতি

নাগরিক সংযোগ