বড়রা তো সব সময়ই কত জটিল সমস্যার সমাধান করে, তাই না? কিন্তু এবার তোমাদের পালা! এখন থেকে তোমাদের জন্য শুরু হচ্ছে মজার মজার গোয়েন্দা গল্পের এক নতুন জগৎ| তোমাদের আব্বু-আম্মুরা যেমন কঠিন সব রহস্যের সমাধান করেন, তেমনি তোমরাও এখন ছোট্ট ছোট্ট বুদ্ধি খাটিয়ে নানান রহস্যের জট খুলবে| সোনামণিদের জন্য থাকছে দারুণ সব বুদ্ধির খেলা আর রহস্য সমাধানের মজা| চলো, শুরু করা যাক বুদ্ধির খেলা
তুমি কি কখনো ভেবেছ, যদি সত্যি সত্যিই গোয়েন্দা হয়ে রহস্য সমাধান করতে পারতে কেমন হতো?
এবার তোমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে—কারণ এসেছে ডিটেকটিভ ডুডু!এখানে তুমি ছোট্ট গোয়েন্দা হয়ে ডুডুকে সাহায্য করবে নানা রহস্য ভেদ করতে| তবে খেয়াল রেখো, প্রতিটি ধাপ আগের চেয়ে একটু একটু করে কঠিন হবে| শুধু যারা মনোযোগ দিয়ে খেলবে, তারাই শেষ পর্যন্ত হবে আসল “ছোট গোয়েন্দা”!
খেলার জন্য লাগবে শুধু একটি পেন্সিল
লেভেল ১ – হারানো খেলনা
ডুডুর সবচেয়ে প্রিয় খেলনা গাড়ি হারিয়ে গেছে| ঘরের ভেতরে
চারদিকে ছড়ানো অনেক জিনিসপত্র—বল, পুতুল, বই, চেয়ার|
কিন্তু এর ভেতরে তিনটি ছোট গাড়ি লুকানো আছে|
তোমার কাজ হলো ছবির ভেতর লুকানো গাড়িগুলো খুঁজে বের
করা এবং পেন্সিল দিয়ে গোল চিহ্ন এঁকে দেওয়া|
তুমি পেলে—অভিনন্দন! ডুডু আবার তার খেলনা ফিরে পেল|
লেভেল ২ – গুপ্তচরকে ধরো
ডুডু খবর পেল, ভিড়ের মধ্যে একজন চোর লুকিয়ে আছে|
সে সাধারণ মানুষের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতে বা
পকেটে আছে একটি গোপন চিহ্ন—যেমন কালো মুখোশ, অদ্ভুত
ব্যাগ বা চাবির গোছা| ছবিতে মনোযোগ দিয়ে খুঁজে বের করো
সেই গুপ্তচরকে এবং পেন্সিল দিয়ে গোল চিহ্ন এঁকে দাও|
এবার চোর ধরা পড়ল!
