বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
30.9 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরনির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার...

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ডিটেকটিভ ডেস্ক
,

৬ জানুয়ারি ২০২৬ তারিখ বয়রাস্থ পুলিশ লাইন্সে ২৬তম ব্যাচের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রে অবাধ যাতায়াত, ভোট প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও ভুয়া ভোটদান, ভোটারদের ভয়ভীতি দেখানোসহ এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।

সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ দেশ ও জাতিকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব শামীমা আক্তার সুমী, পিপিএম; সহকারী পুলিশ কমিশনার (আরও) জনাব শেখ মোঃ আব্দুর রাজ্জাকসহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ