বুধবার, এপ্রিল ২২, ২০২৬
36 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরসিআইডি ও টিকা (টিকা) ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সিআইডি ও টিকা (টিকা) ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ডিটেকটিভ ডেস্ক
,

২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ,ঢাকাস্থ সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সঙ্গে টিকা (তার্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি–টিকা, ঢাকা) একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিআইডি ও টিকা ঢাকার প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে সক্ষমতা বৃদ্ধি, ফরেনসিক তদন্ত, সাইবার নিরাপত্তা, ডিজিটাল অপরাধ দমন, প্রশিক্ষণ ও প্রকল্পভিত্তিক সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় সিআইডির ফরেনসিক শাখার সক্ষমতা উন্নয়ন, ডিজিটাল ফরেনসিক ও সাইবার অপরাধ তদন্তে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ ক্ষেত্রে সিআইডি এবং তুরস্ক সরকারের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। সভায় সাইবার নিরাপত্তাকে একটি উদীয়মান চ্যালেঞ্জ হিসেবে মোকাবিলায় সিআইডি কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি যৌথ চাহিদা মূল্যায়নের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্র চিহ্নিত করে ভবিষ্যতে প্রকল্প প্রস্তাবনা ও সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। উভয় পক্ষ দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার, জ্ঞান বিনিময় এবং বাংলাদেশ ও তুরস্কের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। সভা শেষে ভবিষ্যৎ সহযোগিতা বাস্তবায়নে ধারাবাহিক সমন্বয় সভা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও টিকা ঢাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মি. মুহাম্মাদ আলি আরমাগান, মি. নূরুল্লাহসহ এবং অ্যাম্বাসি অব দ্য রিপাবলিক অব তুরস্কের মি. বোরা টাসডেলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ