বুধবার, এপ্রিল ২২, ২০২৬
36 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবর“অপরাধ তদন্তে ডিজিটাল ও ফরেনসিক দক্ষতা এখন অপরিহার্য” — সিআইডি প্রধান

“অপরাধ তদন্তে ডিজিটাল ও ফরেনসিক দক্ষতা এখন অপরিহার্য” — সিআইডি প্রধান

ডিটেকটিভ ডেস্ক
,

অপরাধ তদন্ত ও ফরেনসিক বিজ্ঞানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগে “ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি জনাব মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান যুগে অপরাধ তদন্তে ডিজিটাল ও ফরেনসিক দক্ষতা এখন এক অত্যাবশ্যকীয় চাহিদা। একাডেমিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে দক্ষ ও পেশাদার মানবসম্পদ তৈরিতে এ ধরনের ফরেনসিক ল্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরও বলেন, একটি বিশেষায়িত তদন্ত সংস্থা হিসেবে সিআইডি আধুনিক ফরেনসিক ল্যাব, ডিএনএ বিশ্লেষণ সুবিধা এবং সক্ষম সাইবার পুলিশ সেন্টারের মাধ্যমে গুরুত্বপূর্ণ অপরাধ, আর্থিক অপরাধ, সাইবার অপরাধ ও ট্রান্সন্যাশনাল অপরাধ তদন্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, পেশাগত অভিজ্ঞতা অর্জন এবং জ্ঞান বিনিময়সহ প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানে সিআইডির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক অপরাধের জটিলতা মোকাবিলায় ফৌজদারি বিচার গবেষণায় বৈজ্ঞানিক বিশ্লেষণের সমন্বয় অপরিহার্য, আর এই ল্যাব বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামোকে আরও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়েমা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়বুর রহমান।

সম্প্রতি

নাগরিক সংযোগ