হোমখবরাখবরসাইবার ও এআই-নির্ভর অপরাধ দমনে দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিলেন সিআইডি প্রধান

সাইবার ও এআই-নির্ভর অপরাধ দমনে দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিলেন সিআইডি প্রধান

ডিটেকটিভ ডেস্ক
,

সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অপরাধ দমনে পেশাগত দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা (বর্তমানে ডিএমপি কমিশনার হিসেবে কর্মরত)। ২২ এপ্রিল ২০২৬ সিআইডি সদর দপ্তর, ঢাকায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাইবার তদন্ত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন দিকনির্দেশনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা) ও সিআইডির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সিআইডি প্রধান বলেন, জনগণের আস্থা অর্জনের অন্যতম শর্ত হলো কার্যকরভাবে সাইবার অপরাধ দমন করা। সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা, প্রশিক্ষণ এবং আধুনিক জ্ঞান অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার পুলিশ সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কোইকার সহযোগিতার প্রশংসা করেন। চট্টগ্রামে নতুন ডিজিটাল ফরেনসিক সেন্টার নির্মাণাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার সুংকিউনকোয়ান বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক কিম গিবাম। বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অপরাধ, তদন্তের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করেন। নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ৮৫ জন পুলিশ সদস্য অংশ নেন।

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ