হোমখবরাখবরঅভিযানের খবরহাজারীবাগে স্কুলছাত্রী হত্যা: গ্রেফতার সিয়াম, উদ্ধার আলামত

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা: গ্রেফতার সিয়াম, উদ্ধার আলামত

ডিটেকটিভ ডেস্ক
,

রাজধানীর হাজারীবাগ এলাকায় স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যার ঘটনায় সিয়াম ওরফে ইমন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বেলা ১০টা ১০ মিনিটের দিকে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি, ঘটনার সময় পরিহিত রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগ থানার রায়েরবাজার হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৯টা ৩০ মিনিটের দিকে হাজারীবাগের চরকঘাটা এলাকার একটি সড়কে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১০টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে হাজারীবাগ থানায় হত্যা মামলা রুজু হয়। তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী ও গ্রেফতার ব্যক্তি একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ