হোমখবরাখবরঅভিযানের খবররমনায় স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর উদ্ধার, গ্রেফতার চারজন

রমনায় স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর উদ্ধার, গ্রেফতার চারজন

ডিটেকটিভ ডেস্ক
,

রাজধানীর রমনা এলাকায় স্কুলছাত্র আফনান সাঈদ অপহরণের ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে রমনা মডেল থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন তানভীর আহমেদ ওরফে ফাহিম (২৪), ইফফাত ইয়ামিন লিখন (২৩), হাসান আল বান্না ওরফে হাসান (২০) এবং মুস্তাকিমুর রহমান ওরফে কুঞ্জ (২১)।

থানা সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ বেলা ২টা ৩৫ মিনিটের দিকে সিদ্ধেশ্বরীর শান্তিনগর মোড়ে আল মদিনা প্যালেসের বাটা শোরুমের সামনে থেকে কৌশলে আফনান সাঈদকে চামেলীবাগের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে তার ব্যবহৃত ফোন থেকে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর বাবা সচিবালয়ে কর্মরত হওয়ায় বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয় এবং স্কুলছাত্রকে উদ্ধার করা হয়।

সম্প্রতি

নাগরিক সংযোগ