হোমদক্ষতা উন্নয়নউচ্চশিক্ষাযুক্তরাজ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে হচ্ছে নয়টি গবেষণা কেন্দ্র

যুক্তরাজ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে হচ্ছে নয়টি গবেষণা কেন্দ্র

ডিটেকটিভ ডেস্ক
,

যুক্তরাজ্যে পুলিশের কার্যদক্ষতা বাড়াতে ৪৫ লাখ পাউন্ড বিনিয়োগে গঠিত হচ্ছে নয়টি নতুন গবেষণা কেন্দ্র। পুলিশিং একাডেমিক সেন্টার অব এক্সিলেন্স (পি-এইস) নামে পরিচিত এই গবেষণা কেন্দ্রগুলো তথ্যনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের আধুনিক কৌশল ও জ্ঞান অর্জনে সহায়তা করবে। ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন এই প্রকল্পে অর্থায়ন করছে। এর আওতায় ইউনিভার্সিটি অব বাথসহ আরও আটটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। ন্যাশনাল পুলিশ চিফ’স কাউন্সিলের এই উদ্যোগের মাধ্যমে সৃজনশীল ও প্রমাণভিত্তিক পদ্ধতিতে পুলিশের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা তৈরি করা হবে। পি-এইস চরমপন্থা প্রতিরোধ ও দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রমকে বাস্তবমুখী প্রশিক্ষণে রূপান্তর করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ গবেষক ও পুলিশ বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে সহায়ক হবে।

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ