হোমখবরাখবরডিএমপিতে এআইভিত্তিক ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণসহ নয়টি ডিজিটাল সেবা উদ্বোধন

ডিএমপিতে এআইভিত্তিক ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণসহ নয়টি ডিজিটাল সেবা উদ্বোধন

অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এআইভিত্তিক সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্তকরণ ব্যবস্থাসহ নয়টি সফটওয়্যার ও অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে।

২৯ এপ্রিল ২০২৬ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশের উপস্থিতিতে এসব সেবা উদ্বোধন করা হয়।

উদ্বোধন হওয়া সিস্টেমগুলোর মধ্যে রয়েছে-এআইভিত্তিক সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্তকরণ ব্যবস্থা, হোটেল বোর্ডার তথ্য ব্যবস্থাপনা সিস্টেম, ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ, ডিএমপি অনলাইন প্রশিক্ষণ ব্যবস্থা, ডিএমপি বাসা বরাদ্দ ব্যবস্থা, ডিএমপি ছুটি ব্যবস্থাপনা সিস্টেম, ট্রাফিক ডিউটি বণ্টন সফটওয়্যার, কর্মদক্ষতা মূল্যায়ন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।

ডিএমপি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করার লক্ষ্যে ২৫টি সিগন্যাল পয়েন্টে স্থাপিত ক্যামেরার মাধ্যমে যান চলাচল পর্যবেক্ষণ করা হবে। পর্যায়ক্রমে ই-ট্রাফিক প্রসিকিউশনের মাধ্যমে মামলা দায়েরের প্রক্রিয়া চালু করা হবে।

হোটেল বোর্ডার তথ্য ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে আবাসিক হোটেলে অবস্থানকারীদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে।

‘হ্যালো ডিএমপি’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা থানার যোগাযোগ নম্বর, ট্রাফিক তথ্য, সাইবার অপরাধ ও নারী-শিশু সংক্রান্ত সহায়তার তথ্য জানতে পারবেন।

এ ছাড়া অনলাইন প্রশিক্ষণ, বাসা বরাদ্দ, ছুটি ব্যবস্থাপনা, ট্রাফিক ডিউটি বণ্টন ও কর্মদক্ষতা মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে ডিএমপির অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও সমন্বিত হবে।

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ