শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
33 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরসাইবার অপরাধে বড় ধাক্কা: ‘অপারেশন এন্ডগেম’-এ ১,০২৫ সার্ভার অকার্যকর

সাইবার অপরাধে বড় ধাক্কা: ‘অপারেশন এন্ডগেম’-এ ১,০২৫ সার্ভার অকার্যকর

ডিটেকটিভ ডেস্ক
,

ইউরোপীয় আইন-শৃঙ্খলা সংস্থা ইউরোপোল-এর নেতৃত্বে পরিচালিত অপারেশন এন্ডগেম-এর সর্বশেষ ধাপে আন্তর্জাতিক সাইবার অপরাধে ব্যবহৃত ১,০২৫টির বেশি সার্ভার অকার্যকর করা হয়েছে| ১০ থেকে ১৩ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগেইউরোপোল সদরদপ্তর থেকে সমন্বিত এইঅভিযানে লক্ষ্যবস্তু ছিল রাহডামানথি ইনফোস্টিলার, ভেনমর্যাট রিমোট অ্যাকসেস ট্রোজান এবং ইলিসিয়াম বটনেট—যেগুলো বিশ্বব্যাপী লাখো ভুক্তভোগীর কম্পিউটার ম্যালওয়্যারে সংক্রমিত করতে ব্যবহৃত
হচ্ছিল| অভিযানের অংশ হিসেবে ৩ নভেম্বর  গ্রিসে ভেনমর্যাট-এর মূল সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়; এছাড়া জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডসে ১১টি স্থানে তল্লাশি, ২০টি ডোমেইন জব্দ করা হয়| ইউরোজাস্ট-এর সহায়তায় অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ মোট ১১টি দেশের আইন- শৃঙ্খলা ও বিচারিক কর্তৃপক্ষ এই অভিযানে অংশ নেয়| তদন্তে জানা গেছে, ধ্বংস করা অবকাঠামোর মাধ্যমে কয়েক মিলিয়ন চুরি করা লগইন তথ্য ও এক লক্ষের বেশি ক্রিপ্টো ওয়ালেটের অ্যাকসেস অপরাধীদের হাতে ছিল, যার আর্থিক মূল্য কয়েক মিলিয়ন ইউরো হতে পারে| সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার অপরাধ দমনে এই অভিযান চলমান থাকবে এবং ব্যবহারকারীদের নিজেদের সিস্টেম নিরাপত্তা যাচাই করার আহ্বান জানানো হয়েছে|

 

সম্প্রতি

নাগরিক সংযোগ