দক্ষিণ আমেরিকায় সংগঠিত অপরাধ দমনে সহযোগিতা জোরদার করতে ইন্টারপোল ও ব্রাজিলের বিচার ও জননিরাপত্তা মন্ত্রণালয় ২৪ ফেব্রুয়ারি ২০২৬ একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় বুয়েনস আইরেসে অবস্থিত ইন্টারপোলের আঞ্চলিক ব্যুরোতে একটি বিশেষায়িত টাস্কফোর্স গঠন করা হবে। ইন্টারপোল জানিয়েছে, ব্রাজিলীয় ফেডারেল পুলিশ, ন্যাশনাল সেক্রেটারিয়েট অন ড্রাগ পলিসি অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ব্রাজিল সরকারের আর্থিক সহায়তায় গঠিত এই টাস্কফোর্স দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী ও জননিরাপত্তা বিশেষজ্ঞদের একত্র করবে। এতে মানাউসের আমাজন ইন্টারন্যাশনাল পুলিশ কো-অপারেশন সেন্টারের বিশেষজ্ঞরাও যুক্ত থাকবেন। এই টাস্কফোর্স সীমান্তবর্তী এলাকা ও আমাজন অঞ্চলে মাদক পাচারের রুট পর্যবেক্ষণ, উচ্চমূল্যের অপরাধী লক্ষ্য শনাক্ত ও গ্রেপ্তার, অবৈধ আর্থিক কাঠামো ভেঙে দেওয়া, অবৈধ সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধার এবং আন্তঃদেশীয় অপরাধী সংগঠনের বিরুদ্ধে যৌথ অভিযান সমন্বয়ের কাজ করবে। ইন্টারপোলের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগ ব্রাজিল ও ইন্টারপোলের মধ্যে সহযোগিতাকে নতুন পর্যায়ে নিয়ে যাবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সক্রিয় অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করবে।
দক্ষিণ আমেরিকায় সংগঠিত অপরাধ দমনে ইন্টারপোলব্রাজিলের নতুন চুক্তি
ডিটেকটিভ ডেস্ক
,

