স্পেনের ঐতিহাসিক শহর তোলেদোতে ইন্টারপোলের ৫৩তম ইউরোপীয় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে সংঘবদ্ধ অপরাধচক্রের পরিবর্তিত কৌশল, সাইবার প্রতারণা, আর্থিক অপরাধ এবং সীমান্ত অতিক্রমী অপরাধ মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিরা বলেন, অপরাধচক্র এখন বাস্তব ও ভার্চুয়াল-উভয় জগতের নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের কার্যক্রম বিস্তার করছে। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ‘অপরাধ-সেবা মডেল’।
এবং আন্তর্জাতিক প্রতারণাকেন্দ্রগুলোর বিস্তার। এসব নেটওয়ার্ক প্রযুক্তি, ভুয়া পরিচয়, আর্থিক লেনদেনের জটিল কাঠামো এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বড় পরিসরে জালিয়াতি ও আর্থিক অপরাধ সংঘটিত করছে। সম্মেলনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ইন্টারপোলের মহাসচিব ভালদেসি উরকিজা, ইন্টারপোলের প্রেসিডেন্ট
লুকাস ফিলিপ এবং স্পেনের সেক্রেটারি অব স্টেট ফর সিকিউরিটি আইনা কালভো সাস্ত্রে। আন্তর্জাতিক অপরাধের দ্রুত পরিবর্তিত ধরন মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, কৌশলগত সমন্বয় এবং পুলিশি সহযোগিতা আরও জোরদার করাই ছিল সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়।
