হোমখবরাখবরঅভিযানের খবরদৌলতপুরে ইজিবাইকচালক হত্যা: অভিযানে গ্রেফতার দুজন,আদালতে স্বীকারোক্তি

দৌলতপুরে ইজিবাইকচালক হত্যা: অভিযানে গ্রেফতার দুজন,আদালতে স্বীকারোক্তি

ডিটেকটিভ ডেস্ক
,

খুলনার দৌলতপুর এলাকায় ইজিবাইকচালক মো. রানা হাওলাদার (২৪) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। পরে আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ বেলা ভিকটিম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির ভিত্তিতে পুলিশ তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে ২০ ফেব্রুয়ারি ২০২৬ ভৈরব নদের রেলিগেট কৃষ্ণমোহন শ্মশানঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি ২০২৬ দৌলতপুর থানায় হত্যা মামলা রুজু হয়। মামলার তদন্তে দৌলতপুর থানা পুলিশের একটি আভিযানিক দল ২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাতের বিভিন্ন অভিযানে মেহেদী হাসান রাব্বি (২২) ও মিরাজ ফরাজীকে (২০) গ্রেফতার করে। তারা দুজনই দৌলতপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গ্রেফতারকৃত মিরাজ ফরাজীর বিরুদ্ধে একটি চুরির মামলার তথ্যও পাওয়া গেছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ