হোমখবরাখবরঅভিযানের খবরছদ্মনামে গৃহকর্মীর কাজ, তিন দিনের মাথায় হত্যা ও চুরি: ২৪ ঘণ্টায় গ্রেফতার...

ছদ্মনামে গৃহকর্মীর কাজ, তিন দিনের মাথায় হত্যা ও চুরি: ২৪ ঘণ্টায় গ্রেফতার নারী

ডিটেকটিভ ডেস্ক
,

রাজধানীর উত্তরখান এলাকায় ছদ্মনাম ব্যবহার করে গৃহকর্মীর কাজ নেওয়ার তিন দিনের মধ্যে এক গৃহকর্ত্রীকে হত্যা এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঘটনাটির সূত্রপাত ১৪ ফেব্রুয়ারি ২০২৬, যখন ‘মারুফা’ নাম ব্যবহার করে এক নারী গৃহকর্মীর কাজ নেন। অভিযোগ অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি তিনি আয়শা ও তার স্বামী আনোয়ার হোসেনকে চেতনানাশক প্রয়োগে অচেতন করে ১১ ভরি ১০ আনা স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এতে আয়শা মারা যান এবং তার স্বামীকে আইসিইউতে ভর্তি করা হয়।

১৯ ফেব্রুয়ারি ২০২৬ এ ঘটনায় মামলা হওয়ার পর পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) তদন্ত শুরু করে। ছায়া তদন্তে পূর্বের অনুরূপ মামলার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে অভিযুক্তের প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়। পরে একই তারিখ রাত ৮টা ১৫ মিনিটে গাজীপুর চৌরাস্তা সংলগ্ন বঙ্গগলি আউটপাড়া এলাকা থেকে বিলকিছ বেগমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টা ৩৫ মিনিটে বাসন থানার বৌবাজার এলাকা থেকে রবিউর আউয়ালকে গ্রেফতার করা হয়। বিলকিছের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ