ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রোমান্স স্ক্যাম ও সেক্সটর্শনের মতো সাইবার অপরাধ দমনে ইন্টারপোলের নেতৃত্বে আফ্রিকার ১৪টি দেশে ‘অপারেশন কনটেন্ডার ৩.০’ নামে সমন্বিত অভিযানে ২৬০ জন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে ২০২৫ সালের ২৮ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত পরিচালিত এই অভিযানে ১,২৩৫টি ইলেকট্রনিক ডিভাইস ও ভুয়া নথি জব্দ করা হয়েছে এবং ৮১টি সাইবার অবকাঠামো বন্ধ করা হয়েছে।
তদন্তে এ পর্যন্ত ১,৪৬৩ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে, যাদের মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৮ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঘানায় ৬৮ জনকে গ্রেপ্তার এবং প্রায় ৪.৫ লাখ ডলারের জালিয়াতি উদ্ঘাটন (যার মধ্যে ৭০ হাজার ডলার উদ্ধার), সেনেগালে সেলিব্রেটি সেজে প্রতারণার দায়ে ২২ জন, Cote d’Ivoire সেক্সটর্শনের অভিযোগে ২৪ জন, এবং অ্যাঙ্গোলায় ৮ জনকে আটক করার ঘটনা উল্লেখযোগ্য।
ইন্টারপোল জানিয়েছে, আফ্রিকা জুড়ে ক্রমবর্ধমান এই সাইবার অপরাধ ও আর্থিক-মানসিক ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইন্টারপোলের সমন্বয়ে ১৪টি আফ্রিকান দেশে রোমান্স স্ক্যাম ও সেক্সটর্শনবিরোধী আন্তর্জাতিক অভিযানে ২৬০ জন গ্রেপ্তার
ডিটেকটিভ ডেস্ক
,

