হোমখবরাখবরঅভিযানের খবরপল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার দুইজন 

পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার দুইজন 

ডিটেকটিভ ডেস্ক
,

রাজধানীর পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহেল রানা (৩০) ও স্বপ্না আক্তার (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, ১৯ মে ২০২৬ বেলা ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে পল্লবী থানাধীন সেকশন-১১, মিল্লাত ক্যাম্পসংলগ্ন রোড-৭-এর একটি ভবনের কক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ পাওয়ার পর পল্লবী থানার একাধিক দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুত, আলামত সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পল্লবী থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে। ঘটনা জানার পর থেকে প্রায় সাত ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে শিশুটির ওপর গুরুতর নির্যাতন ও হত্যার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থল ও অভিযুক্তদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ