শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
32 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরফ্রেঞ্চ ফরেনসিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিআইডিতে ক্রাইম সিন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফ্রেঞ্চ ফরেনসিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিআইডিতে ক্রাইম সিন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডিটেকটিভ ডেস্ক
,

নতুন প্রযুক্তির মাধ্যমে সিআইডির ক্রাইম সিন ইউনিটের ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সিআইডিতে ক্রাইম সিন ব্যবস্থাপনার ওপর পাঁচ দিনব্যাপী দুটি বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ ও ফ্রেঞ্চ দূতাবাসের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।এই প্রশিক্ষণে সহকারী উপ-পরিদর্শক থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ৩০ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন। সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া হাভিয়ের মাসন ও ফ্রেডরিখ ইনযা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) ও ডিটিএস-এর কমান্ড্যান্ট এ এফ এম আঞ্জুমান কালাম, বিপিএম (বার)।প্রশিক্ষণে ফ্রেঞ্চ ফরেনসিক বিশেষজ্ঞ অ্যানেলিস ডোনেট, ওঁরিয়েল কার্প, ফ্যাবিয়েন মাজাউদ ও সোলেন বোরেল অংশগ্রহণ করেন। তাঁরা “মেজর ক্রাইম সিন ম্যানেজমেন্ট ফর হেডস অব ইউনিটস অ্যান্ড কো-অর্ডিনেটরস” এবং “ক্রাইম সিন ম্যানেজমেন্ট ফর দ্য ফার্স্ট রেসপন্ডার” শীর্ষক দুটি বিশেষায়িত কোর্সে তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত জ্ঞান তুলে ধরেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ