বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
30.9 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅভিযানের খবরগুলশানে ৮৭ বোতল বিদেশি মদসহ তিনজন গ্রেফতার

গুলশানে ৮৭ বোতল বিদেশি মদসহ তিনজন গ্রেফতার

ডিটেকটিভ ডেস্ক
,

রাজধানীর গুলশান এলাকা থেকে ৮৭ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন: ১. মোহাম্মদ মাসুদ (৪৮), ২. আব্দুল কাদের সিদ্দিকী (৩৮) ও ৩. রঞ্জিত বালা (৪৭)।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর রাত ১২:৩০ ঘটিকায় গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের জোনাল টিম।
ডিবি সূত্রে জানা যায়, ডিবি-গুলশান বিভাগের জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানাধীন গুলশান-০২-এর ক্যানভাস রেস্টুরেন্টে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে সেখান থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ মাসুদ, আব্দুল কাদের সিদ্দিকী ও রঞ্জিত বালা নামে তিনজনকে রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ