হোমখবরাখবরবিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় পুলিশ...

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় পুলিশ কমিশনার

ডিটেকটিভ ডেস্ক
,

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকালে শহীদ হাদিস পার্কে জাতীয় কন্যা শিশু দিবস, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৫ উপলক্ষে তারুণ্যের বাতিঘর যুব ফোরামের আয়োজনে “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ। তিনি বলেন, কন্যা শিশুদের সুরক্ষা, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং সমাজে তাদের সম্মানজনক অবস্থান প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি ন্যায্য ও নিরাপদ সমাজ গঠনে কন্যা শিশুর ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য অভিভাবকদের সন্তানদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি তাদের চলাফেরা ও সামাজিক পরিবেশের প্রতি সতর্ক নজর রাখতে হবে। একই সঙ্গে শিশু-কিশোররা যেন মাদকাসক্তি বা কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে-সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং তারুণ্যের বাতিঘর যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ