বুধবার, জুন ৩, ২০২৬
34.7 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরপুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা: মাননীয় রাষ্ট্রদ্রোহ উপদেষ্টার জনবান্ধব পুলিশ গঠনের...

পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা: মাননীয় রাষ্ট্রদ্রোহ উপদেষ্টার জনবান্ধব পুলিশ গঠনের আহ্বান

ডিটেকটিভ ডেস্ক
,

বাংলাদেশ পুলিশের পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ২৯ এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় রাষ্ট্রদ্রোহ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে জনবান্ধব পুলিশ গঠনের আহ্বান জানান।

সভায় ট্রাফিক বক্স/শেলটার স্থাপন, রাতে টহলরত পুলিশ সদস্যদের জন্য তাঁবু স্থাপন, মাদকের মূল হোতাদের ধরতে শক্তিশালী অভিযান পরিচালনা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রদ্রোহ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান কর্মকর্তাবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, রাষ্ট্রদ্রোহ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সায়মুল আলী, এনডিসি।বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল, বাহারুল আলম, বিপিএম, বক্তব্য প্রদান করেন। সভায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সদস্যগণ অংশগ্রহণ করেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে পুলিশের মতবিনিময়

বাংলাদেশ পুলিশের পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ৩০ এপ্রিল ২০২৫ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সচিবগণের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল,
রাষ্টধ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী,গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান,ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব,প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম, বিপিএম। এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাষ্টধ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি,আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম,তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী,অর্থ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়েরুজ্জামান মজুমদার,এছাড়া পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তা পর্যন্ত সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রস্তাব উত্থাপন করা হয়।
এই মতবিনিময় সভা বাংলাদেশ পুলিশের কার্যক্রম আরও উন্নত করতে মন্ত্রণালয়গুলোর সঙ্গে কার্যকর সমন্বয় স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়।
সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পুলিশের কার্যক্রমকে আরও জনমুখী করতে নতুন নীতিগত দিকনির্দেশনা এবং প্রযুুক্তিগত সহায়তা প্রদানের আশ্বাস দেন।বাংলাদেশ পুলিশের জনসম্পৃক্ততা বাড়ানো এবং জনগণের আস্থা অর্জন করতে এ ধরনের আলোচনা ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে সভায় জানানো হয়।

নাগরিক ভাবনায় জনতার পুলিশ” শীর্ষক মতবিনিময় সভা

 বাংলাদেশ পুলিশের পুলিশ সপ্তাহ ২০২৫-এর তৃতীয় দিনে। অনুষ্ঠানস্থল ছিল বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগে নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, বাহারুল আলম, বিপিএম-এর সভাপতিত্বে আয়োজিত সভায় মুখ্য আলোচক ছিলেন ড. সলিমুল্লাহ খান।বিশিষ্ট নাগরিকদের মধ্যে আলোচনায় অংশ নেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের অধীাপক সা৩⁄৪াদ সিদ্দিকী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস অধীাপক চৌধুরী সায়মা ফেরদৌস, নির্বাচন সংক্রান্ত কমিশনের সদস ডা. জাহেদ উর রহমান, সাবেক আইজিপি মোঃ আব্দুল কাইয়ুম এবং সাবেক আইজিপি নুরুল হুদা সভায় উপস্থিত ছিলেন।

সভায় তারা পুলিশের জনসম্পৃক্ততা, জনগণের আস্থা বৃদ্ধির উপায়, রাষ্ট্রীয় ক্ষমতায় পুলিশের ভূমিকা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

এতে শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, লেখক, খেলোয়াড়, সৃজনশীল শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, অর্থনীতিবিদ, সাহিত্যিক, শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারগণও উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ