হোমখবরাখবরঅজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলনে আন্তর্জাতিক মান বজায় রেখে তদন্ত শুরু

অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলনে আন্তর্জাতিক মান বজায় রেখে তদন্ত শুরু

ডিটেকটিভ ডেস্ক
,

জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত পরিচয়ে সমাধিস্থ শহীদদের মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম শুরু করেছে সিআইডি। গত ৭ ডিসেম্বর ২০২৫ রায়েরবাজার বুদ্ধিজীবী গোরস্থানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। সিআইডি প্রধান জানান, শহীদদের পরিচয় উন্মোচনে পোস্টমর্টেম, ডিএনএ স্যাম্পলিং ও ফরেনসিক বিশ্লেষণসহ প্রতিটি ধাপ আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পন্ন করা হবে। পরিচয় নিশ্চিত হলে ধর্মীয় মর্যাদা রক্ষা করে পুনঃদাফনের ব্যবস্থাও নেওয়া হবে। সিআইডির ফরেনসিক ও ক্রাইম সিন ইউনিট, মেডিকেল বিশেষজ্ঞ, ডিএমপি, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, মানবাধিকার সংস্থা, জুলাই ফাউন্ডেশন এবং জাতিসংঘের বিশেষজ্ঞ দল সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিআইডি জানিয়েছে, স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সংস্থাটি স্বজনদের দ্রুত যোগাযোগ করে আবেদন জানানোর আহ্বান জানিয়েছে।

পূর্ববর্তী আর্টিকেল
পরবর্তী আর্টিকেল

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ