বুধবার, জুন ৩, ২০২৬
30.9 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরফ্রান্স দূতাবাসের প্রতিনিধি দলের সাথে সিআইডিতে কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি দলের সাথে সিআইডিতে কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

ডিটেকটিভ ডেস্ক
,

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রযুক্তি, নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ঢাকায় সিআইডি সদর দপ্তরে ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ফ্রান্স দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন Lt.Col.(Ms) Christel Fontaine, Deputy Homeland Security Attache, এবং Mr,Frederic Inza, Deputy Head of Mission। অপরদিকে সিআইডির পক্ষ থেকে নেতৃত্ব দেন ডিআইজি (ফরেনসিক) জনাব মো. জামশের আলী এবং অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জনাব এ. এফ. এম. আনজুমান কালাম, বিপিএম-বার। এছাড়াও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ অপরাধ দমন, ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী তথ্য বিনিময় সংক্রান্ত সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ডিজিটাল ফরেনসিক, ড্রাগ ট্র্যাকিং এবং সীমান্তপারের অপরাধ তদন্তে প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি চালুর সম্ভাবনার ওপর।আলোচনা শেষে দুই পক্ষই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আধুনিকায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ