গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদর দপ্তরে পাঁচ দিনব্যাপী “অ্যাডভান্সড ইন্টারোগেশন, ক্রিমিনাল প্রোফাইলিং অ্যান্ড মাইন্ড রিফর্মিং” প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে ডিআইজিসহ সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রশিক্ষণটি আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস এবং সমন্বয় ও বাস্তবায়ন করে সিআইডি। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফরেনসিক সাইকোলজি বিষয়ে গবেষণারত মো. মিরাজ হোসেন।কোর্সে উন্নত জিজ্ঞাসাবাদ কৌশল, বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ, ডিসেপশন ডিটেকশন, ক্রিমিনাল প্রোফাইলিং ও মাইন্ড রিফর্মিং পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হয়। উপ-পুলিশ পরিদর্শক থেকে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার মোট ৩০ জন কর্মকর্তা হাতে-কলমে প্র্যাকটিক্যাল সেশন ও কেস সিমুলেশনে অংশ নেন।
৫ দিনব্যাপী “অ্যাডভান্সড ইন্টারোগেশন, ক্রিমিনাল প্রোফাইলিং অ্যান্ড মাইন্ড রিফর্মিং” প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ডিটেকটিভ ডেস্ক
,
