বাংলাদেশ পুলিশের ঐক্য, শৃঙ্খলা ও খেলাধুলার উৎকর্ষের প্রতীক হিসেবে সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৫।
২০ সেপ্টেম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরের বাংলাদেশ পুলিশ সুইমিং কমপ্লেক্সে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। তিনি বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
১০ সেপ্টেম্বর শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পুলিশ ইউনিট অংশ নেয়। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নারী ও পুরুষ উভয় দলই চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। ব্যক্তিগত পারফরম্যান্সে ডিএমপির সোহাগ হোসেন আরিফ ও শাকিবা জান্নাত শাম্মী যথাক্রমে সেরা পুরুষ ও সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, বিপিএম, এবং সভাপতিত্ব করেন এপিবিএনের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি মো. আলী হোসেন ফকির।
আইজিপি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা নয়, এটি দলীয় মনোবল, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশের অন্যতম উপায়।”
হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটি পুলিশ সদস্যদের মধ্যে সহমর্মিতা, প্রতিযোগিতার ইতিবাচক মনোভাব ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি করেছে—যা পেশাগত ক্ষেত্রেও তাদের দক্ষতা ও ঐক্যকে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন
ডিটেকটিভ ডেস্ক
,

