চট্টগ্রাম মহানগরীতে জনবান্ধব পুলিশি সেবা আরও সহজ ও কার্যকর করতে উদ্বোধন করা হয়েছে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন।
২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বেলা ১২টা ৩০ মিনিটে ভবনটির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মো. হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড বিল্ডিং) জনাব মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. আলমগীর হোসেনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সিটিজেনস ফোরাম প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে কমিশনার হাসিব আজিজ বলেন, “এই নতুন ভবনের মাধ্যমে পাথরঘাটার জনগণ আরও দ্রুত, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা পাবেন।”
