শনিবার, এপ্রিল ১১, ২০২৬
31 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরবাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫-এর শুভ উদ্বোধন

বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫-এর শুভ উদ্বোধন

ডিটেকটিভ ডেস্ক
,

খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে শুরু হলো বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫। ২১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ১১টায় গুলিস্তানের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ও বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিঞা।বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টে বাহিনীর বিভিন্ন ইউনিট থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। পুরুষ ও মহিলা—উভয় বিভাগে একক ও দ্বৈত ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সম্প্রতি

নাগরিক সংযোগ