হোমখবরাখবরডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে সিআইডির বিদায়ী সংবর্ধনা

ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে সিআইডির বিদায়ী সংবর্ধনা

ডিটেকটিভ ডেস্ক
,

অবসরজনিত কারণে ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, বিপিএম, পিপিএম-কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২৯ এপ্রিল ২০২৬ সিআইডি সদর দপ্তর, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

পিরোজপুরে জন্মগ্রহণকারী মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ১৫ নভেম্বর ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব সদর দপ্তর, বিভিন্ন রেঞ্জ ও জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ২২ ডিসেম্বর ২০২০ সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করেন এবং ৪ সেপ্টেম্বর ২০২৪ ডিআইজি পদে পদোন্নতি পান।

সর্বশেষ তিনি সিআইডির ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সিআইডির খুলনা, বরিশাল, ঢাকা মেট্রোসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন। মালয়েশিয়া ও পূর্ব তিমুরে আন্তর্জাতিক প্রশিক্ষণের পাশাপাশি দেশে পেশাগত মানদণ্ড কোর্স সম্পন্ন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সিআইডি প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ