হোমখবরাখবরআইজিপির অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা

আইজিপির অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. আলী হোসেন ফকিরের অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল ২০২৬ বেলা ১১টা ৩০ মিনিটে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশের একটি দল তাঁকে আনুষ্ঠানিক অভিবাদন জানায়। পরে তিনি পুলিশ লাইন্সের পরিবেশ, সবুজায়ন ও নান্দনিক সৌন্দর্য পরিদর্শন করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি জাবুটিকাবা গাছের চারা রোপণ করেন।

এরপর খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবার সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। পুলিশ জনগণের সেবক-এই উপলব্ধি নিয়ে থানাকে সাধারণ মানুষের জন্য আরও সহজগম্য, জনবান্ধব ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন তিনি।

আইনি ক্ষমতা প্রয়োগে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইন অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। মাদক, সন্ত্রাস ও সামাজিক সমস্যার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আইজিপি।

সভায় খুলনা বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। আইজিপি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের বিষয়ে আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি, পিটিসি খুলনার কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ