হোমখবরাখবরযুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বাস্থ্যসেবা খাতের সবচেয়ে বড় জালিয়াতি শনাক্ত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বাস্থ্যসেবা খাতের সবচেয়ে বড় জালিয়াতি শনাক্ত

ডিটেকটিভ ডেস্ক
,

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতির প্রমাণ মিলেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও বিচার মন্ত্রণালয়ের তদন্তে। একাধিক ঘটনায় প্রতারণার মাধ্যমে জালিয়াত চক্র প্রায় দেড় হাজার কোটি ডলার হাতিয়ে নিয়েছে। এফবিআই ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বাস্থ্যসেবা খাতের সবচেয়ে বড় জালিয়াতির ঘটনায় ৩২৪ জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগপত্র গঠন করা হয়েছে। এর মধ্যে ৯৬ জন চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী। অভিযুক্তদের মধ্যে ২৯ জন আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য, যারা ১ হাজার ২০০ কোটি ডলারের ভুয়া স্বাস্থ্যবীমা দাবি জমা দিয়েছে। তাদের মধ্যে চারজনকে এস্তোনিয়ায় এবং সাতজনকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত ও বিমানবন্দরে আটক করা হয়। একটি চক্র মার্কিন নাগরিকদের চিকিৎসাসংক্রান্ত তথ্য চুরি করে তা ব্যবহার করে মেডিকেল ডিভাইসের জন্য ১০৬ কোটি ডলারের মিথ্যা দাবি জমা দেয়। আরেক মামলায় পাকিস্তানভিত্তিক একটি কোম্পানির মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে ৭০ কোটি ৩০ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। সব মিলিয়ে জালিয়াত চক্র মোট ১ হাজার ৪৬০ কোটি ডলার হাতিয়ে নেয়, যার মধ্যে ২৪ কোটি ৫০ লাখ ডলার জব্দ করা গেছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ