আগামী জাতীয় সংসদ নির্বাচন পেশাদারিত্বের সঙ্গে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত ৪৮ হাজার ১৩৪ জন পুলিশ সদস্য এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর আগে গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণের ওপর ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স অনুষ্ঠিত হয়।আগামী নির্বাচনে মাঠপর্যায়ে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, যাদের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার হিসেবে গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ দিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সার্বিক মনিটরিং করা হচ্ছে। গত ২ নভেম্বর আইজিপি রাজশাহী ও বগুড়া সফর করে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) গত ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রশিক্ষণ চলবে আগামী জানুয়ারি পর্যন্ত। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন এবারই প্রথম।
৪৮ হাজারের বেশি পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
ডিটেকটিভ ডেস্ক
,
