হোমখবরাখবরজার্মানি ও স্পেন ‘ক্রিমিনাল অ্যানালিস্ট অব দ্য ইয়ার ২০২৫’ নির্বাচিত

জার্মানি ও স্পেন ‘ক্রিমিনাল অ্যানালিস্ট অব দ্য ইয়ার ২০২৫’ নির্বাচিত

ডিটেকটিভ ডেস্ক
,

জার্মানি ও স্পেনকে ইউরোপোল ক্রিমিনাল অ্যানালিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৫-এ মনোনীত করা হয়েছে কৌশলগত ও অপারেশনাল বিশ্লেষণে অসাধারণ সাফল্যের জন্য। নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইউরোপীয় ক্রিমিনাল অ্যানালাইসিস কনফারেন্স (ইইউ ক্রিম-এ-কন )-এ ৪০০-এর বেশি অপরাধ বিশ্লেষক ও বিশেষজ্ঞের উপস্থিতিতে এই পুরস্কার প্রদান করা হয়। জার্মানি: ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিসের ওত৩ ঞযরহশ ঞধহশ সহিংস অপরাধসহ সমাজগত পরিবর্তনের সঙ্গে অপরাধ প্রবণতার সম্পর্ক বিশ্লেষণ করে কৌশলগত বিভাগে পুরস্কার অর্জন করেছে, যার ফলাফল দেশটির ২০২৩-২৪ সালের পুলিশ অপরাধ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।অন্যদিকে, স্প্যানিশ গুয়ার্দিয়া সিভিল-এর ভার্চুয়াল ইনভেস্টিগেশন অ্যানালাইসিস টিম বহু দেশে বিস্তৃত সন্ত্রাসী অনলাইন নেটওয়ার্ক ভেঙে দিতে অপারেশন আল-মুয়াসাসা-তে গুরুত্বপূর্ণ গোয়েন্দা বিশ্লেষণ প্রদান করে অপারেশনাল বিভাগে পুরস্কৃত হয়।

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ