নেদারল্যান্ডসের হেগ শহরে ইউরোপোল সদরদপ্তরে অনুষ্ঠিত ইউরোপীয় পুলিশ চিফস কনভেনশন (EPCC)২০২৫-এ ৫৩ দেশের ৪০০-এর বেশি পুলিশ প্রধান ও আইনশৃঙ্খলা সংস্থার শীর্ষ কর্মকর্তারা ইউরোপের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি নিয়ে আলোচনা করেছেন।
সম্মেলনে বিশেষভাবে উঠে আসে ক্রিপ্টো-এনাবলড মানি লন্ডারিং, ডিজিটাল আর্থিক সেবা ব্যবহার করে সংগঠিত অপরাধ, এবং অনলাইন গেমিং ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিশোরদের অপরাধচক্রে জড়ানোর উদ্বেগজনক প্রবণতা। আলোচনায় বলা হয় Violenceas-a-Service মডেলের মাধ্যমে অনলাইনে টাকার বিনিময়ে হামলা ও ভয় দেখানোর কাজ পর্যন্ত “চুক্তিভিত্তিক” হয়ে যাচ্ছে।
পুলিশ প্রধানরা আন্তর্জাতিক তথ্য বিনিময় বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সের ব্যবহার, ব্লকচেইন ও ক্রিপ্টো ট্রেসিং টুলসের জন্য যৌথ বিনিয়োগ, এবং ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্মগুলোতে কঠোর বয়সসীমা ও নিরাপত্তা নিয়ন্ত্রণ আরোপের ওপর জোর দেন। একই সঙ্গে আর্থিক অপরাধ দমন করতে টাকা পাচারকে স্বতন্ত্র অপরাধ হিসেবে বিবেচনা করা এবং সীমান্ত পেরিয়ে ডিজিটাল সম্পদ জব্দে দ্রুত যৌথ অভিযান (“অ্যাসেট ট্রেসিং স্প্রিন্টস”) চালু করার প্রস্তাব গৃহীত হয়।
১৪তম EPCC–তে কাস্টমস প্রধানদের বৈঠকও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্ভাবনী পুলিশি উদ্যোগের জন্য ইউরোপোল এক্সেলেন্স ইন ইনোভেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যেখানে পর্তুগাল, জার্মানি ও নরওয়ে পুরস্কৃত হয়।
ক্রিপ্টো মানি লন্ডারিং সাইট থেকে কিশোরদের অপরাধচক্রে যুক্তকরণ প্রতিরোধে ইউরোপীয় পুলিশ প্রধানদের নিরাপত্তা সম্মেলন
ডিটেকটিভ ডেস্ক
,
