শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
30 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমখবরাখবরঅভিযানের খবরমোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার...

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৪০

ডিটেকটিভ ডেস্ক
,

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক, বিস্ফোরক ও অবৈধ অস্ত্রবিরোধী এক বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা। ২০ সেপ্টেম্বর বেলা ৪টা থেকে ২১ সেপ্টেম্বর রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে তেজগাঁও বিভাগের প্রায় ১২০ জন পুলিশ সদস্য অংশ নেন। অভিযানে উদ্ধার করা হয় আটটি ককটেল, দুইটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র সঞ্চালন ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ আসছিল। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা এই অভিযানের মূল উদ্দেশ্য। এ অভিযান প্রমাণ করে, পুলিশ কেবল অপরাধ দমনেই নয়, বরং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধেও সক্রিয় ভূমিকা পালন করছে।

সম্প্রতি

নাগরিক সংযোগ