বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাত ১০টা ৩০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন বিসিসি’র ২৯ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়কের বাঘিয়া এলাকায় “আল-আমিন জামে মসজিদ” সংলগ্ন পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. রাকিব হোসেনের নেতৃত্বে এএসআই মো. কবির হোসেন ও কনস্টেবল মো. রুহুল আমিন, মো. সাইফুল ইসলাম, আকিদুর রহমান, মো. সোহেল রানা এবং মো. মোজাম্মেল হক অংশ নেন। এসময় আটক করা হয় মো. ফারদিন মিয়া (২৩), পিতা—লাল মিয়া, মাতা—নাজনীন, ঠিকানা—হযরত কালু শাহ সড়ক, আলেকান্দা, বগুরা, বরিশাল।তার হেফাজত থেকে ৩,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৩১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১ জন।
ডিটেকটিভ ডেস্ক
,

